tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদরাজনীতিসপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরবের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আগামী ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।

ওমরাহ পালন শেষে তারেক রহমান লন্ডনে ফিরে যাবেন। সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

লন্ডনে অবস্থানরত বিএনপির ঘনিষ্ঠ একাধিক নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, তার সফরসঙ্গী হিসেবে পরিবারের বাইরে আরও কয়েকজন ওমরাহ যাত্রায় যুক্ত হতে আগ্রহ প্রকাশ করলেও, তাদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে তারেক রহমান হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন, যেখানে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও, ২০১৪ সালে মা খালেদা জিয়ার সঙ্গে তিনি ওমরাহ পালন করেন।