tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদখেলাবিসিবি নির্বাচন: ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বুলবুল-ফাহিম

বিসিবি নির্বাচন: ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বুলবুল-ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকমণ্ডলীর নির্বাচনে ৬০টি ফরম সংগ্রহের বিপরীতে শনিবার (২৭ সেপ্টেম্বর) জমা পড়ে ৫১টি মনোনয়নপত্র। এর মধ্যে তিনটি মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ৪৮টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আপিলের সুযোগ পাবেন। তফসিল অনুযায়ী, আগামীকাল আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। এরপর জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বাতিল হওয়া তিন মনোনয়নের একটি ছিল ঢাকা বিভাগের প্রার্থী আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের। এর ফলে ঢাকা বিভাগের অপর দুই প্রার্থী – আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম – বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বাকি দুটি বাতিল হওয়া মনোনয়ন ছিল চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা (চট্টগ্রাম বিভাগ) এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,

  • ক্যাটাগরি ১ (জেলা ও বিভাগ): ২৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম ৫, খুলনা ৩, রাজশাহী ৪, সিলেট ৩, রংপুর ৬ এবং বরিশাল থেকে ১ জন প্রার্থী রয়েছেন।
  • ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব): মনোনয়ন দিয়েছেন ৩২ জন।
  • ক্যাটাগরি ৩: মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন।