tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদরাজনীতিদেশে অস্থিরতা ও দুর্গাপূজাকে ঘিরে গভীর চক্রান্ত চলছে: রিজভী

দেশে অস্থিরতা ও দুর্গাপূজাকে ঘিরে গভীর চক্রান্ত চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশজুড়ে নানা স্থানে হঠাৎ করে অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। পাহাড়ে অশান্তি, গার্মেন্টস খাতে অস্থিরতা এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা ধরনের অপতৎপরতা চলছে। এসব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এগুলোর পেছনে সুগভীর চক্রান্ত রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “দেশে-বিদেশে চক্রান্তকারীরা সক্রিয়। তারা জাতিগত সম্প্রীতি নষ্ট করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায়। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এসব চক্রান্ত প্রতিহত করতে হবে।”

পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে তৈরি হওয়া গুজব ও উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, “আক্রমণের আশঙ্কার মতো কথাবার্তা কেন ছড়ানো হচ্ছে? এটা কি পরিকল্পিত কোনো অপচেষ্টা? অনেক অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, কিন্তু যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা ভেবে দেখা দরকার।”

তিনি আরও বলেন, “এক সময় যেমন ফ্যাসিবাদের পতন দেখেছি, আজ আবারও নতুন করে সেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে কি না— এই প্রশ্ন মানুষের মধ্যে জেগেছে। কিছু কিছু ঘটনা সেই আশঙ্কাকে আরও স্পষ্ট করছে।”

দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, “উৎসবটি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটা নিশ্চিত করতে হবে। বিএনপির নেতাকর্মীরা সারা দেশে প্রায় ৩৫ হাজার পূজামণ্ডপে নজরদারি করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করছে।”

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সম্প্রীতি রক্ষায় নিয়মিত নির্দেশনা দিচ্ছেন এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

সবশেষে, গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি রিজভীর আহ্বান— “ধর্মীয় উৎসবগুলোতে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কেউ উসকানিমূলক কিছু করতে না পারে।”

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এবং নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।