tanaka
প্রচ্ছদসারাদেশশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ আপাতত স্থগিত করা হলো।

দলের সুনাম অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোনো কর্মকাণ্ডে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে।

তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের কারণে এমদাদুল হক মোল্লার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি।