tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনশিবিরের অভাবনীয় জয়, জাবি মসজিদে শুকরানা নামাজ

শিবিরের অভাবনীয় জয়, জাবি মসজিদে শুকরানা নামাজ

ডাকসু নির্বাচনে বিপুল সাফল্যের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার রাতে ঘোষিত ফলে দেখা যায়, ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন সংগঠনটির প্রার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তারা ২৮টির মধ্যে ২৩টি পদে জয় পান।

ফলাফল ঘোষণার পর রাতে রাজধানীর কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজ আদায় করেন শিবির নেতাকর্মীরা। এসময় ডাকসু নির্বাচনে এক সাংবাদিক এবং জাকসুতে দায়িত্ব পালনরত এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একসময় যেখানে শিবির পরিচয় দেওয়া ঝুঁকিপূর্ণ ছিল, সেই ক্যাম্পাসেই আজকের এ জয় মহান রবের বিশেষ অনুগ্রহ। আমরা কোথাও কোনো আনন্দ মিছিল করবো না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কারও প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই এবং নিজেদের ভুলসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ভুলের জন্যও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হয়। গর্ব ও অহংকার পরিহার করে উদারতা ও বিনয়কে আচরণের অলংকার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শিবির নেতারা আশা প্রকাশ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির প্রতীক এবং বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।