tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদরাজধানীমোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম

রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত অতর্কিতভাবে নূর ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তারা চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার পর স্থানীয় লোকজন গুরুতর আহত নূর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি বলেন, “হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”

তবে হামলার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।