tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়অপতথ্য প্রচার নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিবৃতি

অপতথ্য প্রচার নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিবৃতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অপতথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সে বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে পরিচালিত কোনো ধরনের কার্যক্রম তার অনুমোদন বা নির্দেশনার ভিত্তিতে হচ্ছে না। এ ধরনের উদ্যোগের দায়ও তিনি বহন করবেন না।

এতে সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর চার সাংবাদিককে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। প্রতিমন্ত্রী ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে আশা করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া সাংবাদিকের দ্রুত মুক্তির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। এ কারণে ঘটনাটিকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবাইকে সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া প্রতিমন্ত্রী তার সম্পর্কে প্রচারিত বিভিন্ন তথ্য প্রকাশের আগে তা নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।