tanaka
প্রচ্ছদরাজধানীবাস চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

বাস চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ ঘটনায় অন্য কেউ আহত হননি।

বুধবার (৪ নভেম্বর) সকালে উত্তরপাড়া এলাকার নবাবেরবাগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পরে মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।