tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীমেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

ঢাকার মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সকালবেলায় প্রথম ট্রেন ছাড়ার সময় ৩০ মিনিট আগে শুরু হবে এবং রাতের শেষ ট্রেন ছাড়ার সময় ৩০ মিনিট পরে হবে। এছাড়া, দুই ট্রেনের মধ্যে বিরতিও দুই মিনিট কমানো হবে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার থেকে দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে এই নতুন সময়সূচি কার্যকর হবে। পরবর্তীতে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ জানান, দীর্ঘদিন ধরে যাত্রীদের চাহিদা মেটাতে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর পরিকল্পনা ছিল। তবে লোকবল সংকটের কারণে তা সম্ভব হচ্ছিল না। নতুন সূচিতে শিগগিরই যাত্রীদের সঙ্গে মেট্রোরেল চলাচল শুরু হবে।

তিনি আরও জানান, মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর ফলে যাত্রীর সংখ্যা ও আয় দুটোই বৃদ্ধি পাবে। সাধারণ যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা কমাতে সুবিধা হবে, পাশাপাশি সড়কের চাপও কিছুটা কমবে।

বর্তমানে, শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিটি দিনে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭:১০টায় এবং শেষ ট্রেন রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭:৩০টায় এবং শেষ ট্রেন রাত ৯:৪০টায়। শুক্রবার বিকেল ৩টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।