tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদখেলাবিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৬ অক্টোবর ভোট

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৬ অক্টোবর ভোট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে চলতি বছরের ৬ অক্টোবর, রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলাফল একই দিন সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে।

প্রথম ধাপে বোর্ডের পরিচালক নির্বাচন হবে। মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা অ্যাসোসিয়েশন থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালক মনোনীত করবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য শুধুমাত্র নির্বাচিত পরিচালকরাই ভোট দিতে পারবেন। সভাপতি পদের প্রার্থী হতে হলে প্রথমে পরিচালক নির্বাচিত হতে হবে। সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়, এবং রাত ৯টার মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অন্য কেউ এখনও আগ্রহ প্রকাশ করেননি।

হালনাগাদ তফসিল অনুযায়ী:

  • ২৫ সেপ্টেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
  • ২৬-২৭ সেপ্টেম্বর: মনোনয়ন ফরম বিতরণ
  • ২৮ সেপ্টেম্বর: মনোনয়ন জমা
  • ২৯ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ
  • ১ অক্টোবর: মনোনয়ন প্রত্যাহার শেষ ও চূড়ান্ত তালিকা প্রকাশ