tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকএবার পেরুতে ‘জেন-জি’ বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

এবার পেরুতে ‘জেন-জি’ বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নেপাল ও ইন্দোনেশিয়ার পর এবার লাতিন আমেরিকার দেশ পেরুতেও ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী আন্দোলন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানী লিমায় কয়েকশ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি ছোড়ে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ব্যবহার করে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

বিক্ষোভের ডাক দেয় ‘জেনারেশন জেড’ নামের এক যুব সংগঠন। পেরুতে সম্প্রতি বেড়ে যাওয়া গোষ্ঠীগত অপরাধ, সরকারি দুর্নীতি এবং নতুন পেনশন সংস্কারের বিরোধিতাকেই কেন্দ্র করে এই আন্দোলন গড়ে উঠেছে।

বিক্ষোভে অংশ নেওয়া ৫৪ বছর বয়সী গ্লাদিস বলেন, “আজকের দিনে গণতন্ত্র আগের চেয়ে কমে গেছে। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে… ভয়, চাঁদাবাজি আর জুলুমের কারণে।” তিনি নিজের নামের শেষাংশ প্রকাশে অস্বীকৃতি জানান।

শহরের কেন্দ্রস্থলে প্রায় ৫০০ মানুষ জড়ো হন। সেখানে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। বিক্ষোভকারী সেলেন আমাসিফুয়েন অভিযোগ করেন, “পার্লামেন্ট কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। জনগণের সমর্থনও নেই… তারা এ দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।”

আন্দোলনকারীরা পার্লামেন্ট ও নির্বাহী ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। স্থানীয় রেডিও এক্সিতোসা জানিয়েছে, এ সময় তাদের এক প্রতিবেদক ও একজন ক্যামেরাপারসন পুলিশের ছররা গুলিতে আহত হন। পুলিশের দাবি, অন্তত তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।

বর্তমান প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। আগামী বছর তাঁর মেয়াদ শেষ হবে। তবে চাঁদাবাজি ও বেড়ে যাওয়া অপরাধের কারণে তাঁর নেতৃত্ব নিয়ে জনঅসন্তোষ বাড়ছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, জনগণ সরকার ও রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখছে।

এই পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে পার্লামেন্ট কংগ্রেস একটি আইন পাস করেছে। এতে বলা হয়েছে, তরুণদের বাধ্যতামূলকভাবে একটি বেসরকারি পেনশন তহবিলে যুক্ত হতে হবে। অথচ এই সময় অনেক তরুণ-তরুণী অনিশ্চিত কর্মসংস্থানের মধ্যে রয়েছেন।