tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজধানীদুর্গাপূজা উপলক্ষে ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮টি পূজামণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, দেশকে রক্ষা এবং সামনে এগিয়ে নিতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সবার এবং এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।

দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপের আশপাশের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের কাজ পূজার আগেই জরুরি ভিত্তিতে সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু করা হবে। এর মাধ্যমে পূজাকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও জরুরি বিষয় দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করে বলেন, অনুদানের অর্থের পরিমাণের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শহরের সব পূজামণ্ডপের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে। এতে পূজার আনন্দ আরও বহুগুণ বেড়েছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।