tanaka
প্রচ্ছদজাতীয়মিডওয়াইফের ৯১৪ পদে সরাসরি নিয়োগের উদ্যোগ

মিডওয়াইফের ৯১৪ পদে সরাসরি নিয়োগের উদ্যোগ

চিঠিতে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১৪ সেপ্টেম্বরের স্মারক নম্বর-৩০৫৫-এর পরিপ্রেক্ষিতে মিডওয়াইফ পদে নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে বিদ্যমান শূন্যপদ রয়েছে ১ হাজার ১৫টি। এসব শূন্যপদের মধ্যে ১০ শতাংশ পদ সংরক্ষণ করে ৯১৪ টি পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পিএসসির নির্ধারিত রিকুইজিশন ফরম, পদ বিন্যাস ও চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে এসব প্রস্তাব পর্যালোচনা করে ৯১৪টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য পিএসসিকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে মিডওয়াইফের শূন্য পদ পূরণ হলে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় জনবল সংকট কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রসবকালীন সেবা, গর্ভকালীন পরিচর্যা এবং প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।