tanaka

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত, আহত ১

পাকিস্তান-ভারত আন্তর্জাতিক সীমান্তের কাছে কাসুরের লাধার গ্রামে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানি নিরাপত্তা সূত্র।
প্রচ্ছদরাজধানীরাজধানীতে ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক জব্দ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক জব্দ

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, ওয়ারীতে ৪৫ জন, লালবাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনায় ৩০ জন, গুলশানে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা ও একটি প্লাস উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, পাঁচ ক্যান বিয়ার, তিনটি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।