tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক মিসাইল সরাসরি আভা বিমানবন্দরে আঘাত হেনেছে। এতে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তাও দিয়েছেন ইয়াহিয়া সারি। তার ভাষ্য, সৌদি আকাশসীমা এখন হুথিদের সামরিক অভিযানের আওতাভুক্ত।

এ ছাড়া সৌদি আরবের জাজান অঞ্চলের আল-দাগারি ক্যাম্পে সেনা সমাবেশ লক্ষ্য করেও কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন হুথিদের এই সামরিক মুখপাত্র।

হুথিদের দাবি, এসব হামলায় সৌদি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি