tanaka

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রচ্ছদআন্তর্জাতিকসুদানে ভূমিধসে নিশ্চিহ্ন গ্রাম, একমাত্র একজন জীবিত

সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন গ্রাম, একমাত্র একজন জীবিত

সুদানের পশ্চিম দারফুরে মারাত্মক ভূমিধসে একটি পুরো গ্রাম মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ বা নিহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (SLM/A) জানিয়েছে, প্রাণে বেঁচেছেন মাত্র একজন।

সংগঠনের বিবৃতি অনুযায়ী, গত ৩১ আগস্ট রোববার, টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর মাররা পর্বতমালার তারসিন গ্রামে ভয়াবহ ভূমিধস ঘটে। এতে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় এবং ভূগর্ভে চাপা পড়ে যায় এলাকাটি।

SLM/A জানায়, ভূমিধসের ভয়াবহতায় এলাকার একটি বড় অংশ ধ্বংস হয়েছে। একসময় যেখান থেকে লেবু ও কমলার মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল উৎপন্ন হতো, সেই অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত।

সংগঠনটি জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সুদান বর্তমানে টানা তৃতীয় বছরের মতো ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত। এর প্রভাবে দেশটিতে মানবিক বিপর্যয় চলছে, বিশেষত দারফুরে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছর মার্চে সেনাবাহিনী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর দারফুর, বিশেষ করে এল-ফাশের এলাকায় সংঘর্ষ আরও বেড়েছে।