নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন করেছে, যা বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে। বুধবার (২৭ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিন নির্বাচন কমিশন ভবনে সীমানা পুনর্নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হয়।
ইসি সচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করা হবে। ২৪ থেকে ২৭ আগস্ট চার দিনে সীমানা পুনর্নির্ধারণে ৩৩ জেলার ৮৪টি আসনে মোট ১৮৯৩টি দাবি-পরামর্শ এসেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুনানিতে হাতাহাতি ইসির জন্য একটি শিক্ষা। কেউ যদি বাইরে ধাক্কাধাক্কি করে, সেটা ইসির বিবেচনার বাইরে। এ সংক্রান্ত জিডি ইতিমধ্যেই করা হয়েছে।”



