tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআদালতবেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল আহসান কলিমউল্লাহকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এর আগে গত ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিনই আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে কলিমউল্লাহকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী শাহনাজ সুমি রিমান্ড বাতিল ও জামিন আবেদন করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি এককভাবে কোনো সিদ্ধান্ত নেন না এবং কলিমউল্লাহ অনিয়ম বা অর্থ আত্মসাত করেননি। তিনি বয়স্ক ও অসুস্থ, তাই জামিন দেওয়া উচিত।

অন্যদিকে, দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বলেন, দুদকের মামলা হঠাৎ হয় না; দীর্ঘ অনুসন্ধানের ভিত্তিতেই এটি করা হয়েছে। উভয় পক্ষের যুক্তি শুনে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে কলিমউল্লাহসহ পাঁচজনকে আসামি করে মামলা করে দুদক। অন্য আসামিরা হলেন— সাবেক ভিসি ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান।

অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশে প্রকল্পের অনুমোদিত নকশা পরিবর্তন, অনিয়মিত চুক্তি, সরকারি নিয়ম উপেক্ষা করে অর্থ প্রদান ও অস্বাভাবিক হারে মূল্য অনুমোদনসহ নানা অনিয়মের মাধ্যমে চার কোটি টাকার বেশি আত্মসাত করেছেন।