tanaka
প্রচ্ছদচাকরীসংসদ ভবনে গাইড পদে চাকরি, নিয়োগ পাবেন একজন

সংসদ ভবনে গাইড পদে চাকরি, নিয়োগ পাবেন একজন

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১৫৫ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১১তম গ্রেডের গাইড পদেও একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য এ পদে দায়িত্ব, শিক্ষাগত যোগ্যতা, বেতন ও কর্মঘণ্টার বিস্তারিত তুলে ধরা হলো।

পদের দায়িত্ব ও কাজ

গাইড পদের প্রধান দায়িত্ব হবে দেশি-বিদেশি দর্শনার্থীদের জাতীয় সংসদ ভবন ঘুরিয়ে দেখানো এবং সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানানো।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন ৫ থেকে ১০টি দর্শনার্থীর দল জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন। এসব দলকে সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে নিয়োগপ্রাপ্ত গাইডকে।

পদসংখ্যা ও বেতন

  • পদের নাম: গাইড
  • গ্রেড: ১১তম
  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২৫,০০০–৬০,৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

কর্মঘণ্টা

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে গাইড পদে কর্মরত ব্যক্তিকে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে, সংসদ অধিবেশন না থাকলে কর্মঘণ্টা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত তথ্য

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ পদসহ অন্যান্য পদের যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় শর্তাবলি উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।