রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার রেকর্ড ভাঙার যাত্রা থামছেই না। মুক্তির ২৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয়ের দিক থেকে শাহরুখ খানের ‘জওয়ান’-কে ছাড়িয়ে গিয়েছে সিনেমাটি। একই সঙ্গে বুকমাইশোতে টিকিট বিক্রির নিরিখে এটি এখন এক নম্বর হিন্দি সিনেমা।
২০২৫ সালে মুক্তি পেয়ে বলিউড বক্স অফিস কাঁপিয়েছিল ‘ধুরন্ধর’। দীর্ঘ সময় পর ক্যারিয়ারে বড় হিট পেয়েছেন দীপিকা পাড়ুকোনের বর রণবীর সিং। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ২০২৬ সালেও বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে। নতুন বছরে এসেও একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে এ সিনেমা।



