tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকভেনেজুয়েলায় হামলার নির্দেশ ট্রাম্পের

ভেনেজুয়েলায় হামলার নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

এরই মধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে—এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।

ভেনেজুয়েলা সরকার এই হামলাকে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি ডকিং এলাকা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং সেটি ধ্বংস করা হয়েছে। তবে এই অভিযানটি সামরিক বাহিনী নাকি সিআইএ পরিচালনা করেছে—সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। হামলার নির্দিষ্ট স্থান উল্লেখ না করে তিনি শুধু জানান, এটি ছিল একটি উপকূলীয় এলাকায়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই অভিযানই ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলভিত্তিক সামরিক হামলা হতে পারে।