tanaka

২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা

দেশের প্রায় দুই কোটি শিক্ষক ও শিক্ষার্থীর জন্য ইউনিফায়েড এডু আইডি ও স্মার্ট কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রস্তাবিত...
প্রচ্ছদরাজধানীনারীদের বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ থাকবে না: রিজভী

নারীদের বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ থাকবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের বিকৃতভাবে উপস্থাপন করলে সমাজের কেউ চুপ করে বসে থাকবে না। জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের (এক্স) আইডি হ্যাক হওয়ার দাবি রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীদের নিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, তা অবমাননাকর ও গ্রহণযোগ্য নয়। অল্প সময়ের জন্য আইডি হ্যাক হওয়ার দাবি বিশ্বাসযোগ্য নয় বলেই মনে হচ্ছে। ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

রিজভী আরও বলেন, জামায়াতের বক্তব্য ও আচরণ দেখেই বোঝা যায়, ভবিষ্যতে নারীদের প্রতি তারা কেমন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে। নারীদের নেতৃত্ব নিয়ে তাদের অবস্থান স্পষ্টভাবে বৈষম্যমূলক।

তিনি আল জাজিরাকে দেওয়া জামায়াত আমিরের এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বলেন, নারীরা সংসদ সদস্য হতে পারবেন, কিন্তু দলীয় প্রধান হতে পারবেন না—এ ধরনের মন্তব্য গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। জামায়াতে ইসলামী কখনো গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেনি বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।