tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকরুশ সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন

রুশ সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন

যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (রুশি) জানিয়েছে যে, রাশিয়ার সহায়তায় চীন সম্ভবত তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

রুশি বলেছে, ‘ব্ল্যাক মুন’ নামে হ্যাকটিভিস্ট গ্রুপ কর্তৃক ফাঁস করা প্রায় ৮০০ পৃষ্ঠার রুশ নথি বিশ্লেষণের ভিত্তিতে তারা এ তথ্য পেয়েছে। নথিপত্রে রাশিয়া—চীন উচ্চপর্যায়ের বৈঠক, মস্কো সফর, অর্থপ্রদানের ব্যবস্থা এবং সরবরাহ সময়সূচি উল্লেখ রয়েছে। তাতে উচ্চ-উচ্চতায় প্যারাসুট ব্যবস্থাপনা ও উভচর আক্রমণ যানবাহনের বিশদও আছে।

রিপোর্টে বলা হয়েছে রাশিয়া চীনের জন্য এমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করছে যা বেইজিংকে আকাশপথে আক্রমণের সক্ষমতা অর্জনে সহায়ক হতে পারে। যদিও চীনের পক্ষ থেকে সরাসরি অর্থপ্রদান বা সরঞ্জাম গ্রহণের প্রমাণ প্রকাশিত হয়নি, তবু রুশি অনুমান করছে যে রাশিয়া ইতিমধ্যে ওই সরঞ্জাম তৈরির কাজ শুরু করেছে।

রিপোর্টের লেখক ওলেক্সান্ডার দানিলিউক ও জ্যাক ওয়াটলিং বলেন, চীনের প্যারাট্রুপার ইউনিট এখনো অপেক্ষাকৃত নবীন; রাশিয়ার কমব্যাট অভিজ্ঞতা থেকে তারা কমান্ড, কন্ট্রোল ও প্রশিক্ষণে দ্রুত উন্নতি করতে পারে — যা চীনের আকাশপথ আক্রমণ সক্ষমতা ১০–১৫ বছর আগেই অর্জনে সহায়ক হতে পারে।

চীন, রাশিয়া ও তাইওয়ানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো বিষয়টিতে কোনো মন্তব্য করেনি। এ বিবেচনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণও আছে যে, প্রেসিডেন্ট শি জিনপিং তার সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। চীন তাইওয়ানকে তাদের অখণ্ড ভূখণ্ড বলে দাবি করে থাকেন এবং জোরপূর্বক দখলের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি।