tanaka

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে...
প্রচ্ছদরাজনীতিদেশের মানুষ তারেক রহমানের স্বপ্নে নিজেদের দেখছে: আমির খসরু

দেশের মানুষ তারেক রহমানের স্বপ্নে নিজেদের দেখছে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ এখন তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সঙ্গে নিজেদের দেখতে পাচ্ছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ীর আলমাস সিনেমা হলের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, তারেক রহমানের প্রথম স্বপ্ন কর্মসংস্থান—সরকারে গেলে প্রথম ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে দেশে ও বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ে তিনি বলেন, বিএনপি দায়িত্ব পেলে প্রাথমিক চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি সাধারণ মানুষের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে বড় বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আমির খসরু আরও বলেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করে প্রত্যেক নাগরিককে উন্নয়নে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান নিশ্চিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও উন্নয়নমুখী নীতির কারণে।

সমাবেশ শেষে তার নেতৃত্বে মিছিল আলমাস সিনেমা হল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আবুল হাশেম বক্কর ও শামসুল আলম।