tanaka

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চীনের পথে ভারত, হোতান রুট চালুর উদ্যোগ

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বিকল্প বিমানপথের সন্ধানে ভারত। চীনের শিনজিয়াংয়ের হোতান অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে নতুন আন্তর্জাতিক রুট চালুর সম্ভাবনা নিয়ে বেইজিংয়ের সঙ্গে...
প্রচ্ছদরাজধানীদুবাইফেরত যাত্রীর ব্যাগে ১৬ লাখ টাকার বিদেশি মদ

দুবাইফেরত যাত্রীর ব্যাগে ১৬ লাখ টাকার বিদেশি মদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট সার্কেলের (এ-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী রোমান মিকাইলভ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।

এনবিআর জানায়, ওই যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী তিনি এক লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানি করতে পারেন। বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।

অন্যদিকে, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে অন্য একটি ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরও চার লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। সেগুলোও আটক করা হয়।

এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই ঘটনায় অনুমোদিত এক লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।