tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদইসলাম ও জীবনতাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই

তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই

তাবলিগ জামায়াত বাংলাদেশের (শুরায়ি নেজাম) শীর্ষ মুরুব্বি ও আহলে শুরার সদস্য, বর্ষীয়ান আলেম মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা ফারুকের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি তাবলিগের দাওয়াতি কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কাকরাইল মারকাজকে কেন্দ্র করে দেশজুড়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।

তার ইন্তেকালে দেশের ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।