tanaka

দুই জেলায় নতুন পুলিশ সুপার

চুয়াডাঙ্গা ও বাগেরহাটের দুই পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। সেখানে নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে কিনা জানালো ইরান

পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে কিনা জানালো ইরান

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ বহাল থাকলে পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ কার্যকর থাকবে, ততদিন কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় অংশ নেবে না তেহরান। ইরানি কর্মকর্তারা এ অবস্থানকে ‘স্পষ্ট ও চূড়ান্ত’ বলে উল্লেখ করেছেন।

তাসনিমের বরাতে আরও জানানো হয়, ইরান মনে করছে—হরমুজ প্রণালি ও তাদের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের এই অবরোধ শান্তি আলোচনার পরিবেশকে নষ্ট করছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, এটি এক ধরনের ‘আগ্রাসন’। তাই এই অবস্থান থেকে ওয়াশিংটন সরে না এলে আলোচনায় বসার সুযোগ নেই।

অন্যদিকে, নতুন চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকলেও ইরান তার অবস্থানে অনড় রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা মনে করছেন, এই অবস্থান দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও দীর্ঘায়িত করতে পারে।

সূত্র: আলজাজিরা।