tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে) ভোর থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার লাঙ্গলবন্দ সেতুর ত্রুটির কারণে এ পরিস্থিতির উদ্ভব হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৩ কিলোমিটারজুড়ে ঢাকামুখী সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।

ট্রাকচালক মমিন মিয়া জানান, ভোর থেকে যানজটে আটকে আছেন তিনি। সময়মতো পণ্য গন্তব্যে পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে। দ্রুত সমস্যার সমাধান চান তিনি।

গজারিয়ার টেঙ্গারচর গ্রামের বাসিন্দা রনি মিয়া বলেন, আকস্মিক যানজটে পড়ে নির্ধারিত সময়ে অফিসে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যা চরম ভোগান্তির সৃষ্টি করছে।

বাসচালক সবুজ মোল্লা জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীরা বিরক্ত হয়ে পড়ছেন এবং নির্ধারিত সময়সূচি বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ওসি শওকত আলী বলেন, লাঙ্গলবন্দ সেতুর সমস্যার কারণে সৃষ্ট যানজট গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং উল্টো পথে যান চলাচল বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।