tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাবিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখার সুবিধা!

বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখার সুবিধা!

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ৮ মে। পরের টেস্ট ১৬ মে মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই টেস্টের এই সিরিজে শিক্ষার্থীরা বিনামূল্যে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন।

বিসিবির এই উদ্যোগের আওতায়, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ পরিচয়পত্র বহনকারী শিক্ষার্থীরা ভেন্যুতে ফ্রি গ্যালারি প্রবেশ করতে পারবে।শুধু স্কুল শিক্ষার্থীরাই নয়, ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত খেলোয়াড়রাও এই সুবিধা পাবে।

তবে তাদেরকে নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।