tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশজননিরাপত্তা নিশ্চিতে বড়লেখা থানার ফোর্স মবিলাইজেশন ড্রিল

জননিরাপত্তা নিশ্চিতে বড়লেখা থানার ফোর্স মবিলাইজেশন ড্রিল

মৌলভীবাজারের বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ (মহড়া) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে বড়লেখা থানা প্রাঙ্গণ এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ মহড়া পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

মহড়ায় বড়লেখা থানার সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এর মূল উদ্দেশ্য ছিল জরুরি সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ে পুলিশ সদস্যদের সমবেত হওয়া, অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জামের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং সংকটময় পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা যাচাই করা।

মহড়া শেষে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সর্বদা প্রস্তুত রাখতে নিয়মিত এ ধরনের মহড়া আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, এসব মহড়ার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি পায়, পাশাপাশি দায়িত্ব পালনে তাদের আত্মবিশ্বাস ও মনোবল আরও সুদৃঢ় হয়।

ওসি মনিরুজ্জামান খান জানান, বড়লেখার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।