tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদশিক্ষাঙ্গনজকসুর ভোট গণনা স্থগিত

জকসুর ভোট গণনা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

তিনি জানান, ভোট গণনার জন্য দুটি কোম্পানি থেকে ছয়টি মেশিন আনা হয়েছিল। তবে কারিগরি সমস্যার কারণে একাধিক মেশিনে ভিন্ন ফলাফল দেখা যায়। এ পরিস্থিতিতে আপাতত ভোট গণনা বন্ধ রাখা হয়েছে।

ড. আনিসুর রহমান আরও বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সংসদের ভিপি ও জিএসসহ সব প্রার্থীর সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে বিকেল ৫টার দিকে ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে আনা হয়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হলে দুটি মেশিনে ভিন্ন ফলাফল পাওয়া যায়। টানা তিন ঘণ্টা চেষ্টা করেও সমস্যার সমাধান সম্ভব হয়নি।

সবশেষে বাধ্য হয়েই ভোট গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয় জকসুর নির্বাচন কমিশন।