ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সভাটি শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। ঢাকা-১৭ আসনের চারটি থানার মধ্যে সকালে বনানী থানা এবং বিকেলে ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন তিনি।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ থানা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নাছির উদ্দিন নাছির জানান, নির্বাচনকে কেন্দ্র করে এটি দলের ধারাবাহিক বৈঠকের অংশ। তিনি আরও বলেন, তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটারদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে ভোটারদের কাছে অঙ্গীকার তুলে ধরবেন।



