tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশগণতান্ত্রিক সংস্কৃতিকে রাজপথে নিতে চাওয়া ব্যক্তিরা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য বুঝতে পারছেন না:...

গণতান্ত্রিক সংস্কৃতিকে রাজপথে নিতে চাওয়া ব্যক্তিরা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য বুঝতে পারছেন না: তথ্যমন্ত্রী

যারা গণতান্ত্রিক সংস্কৃতিকে সংসদের বাইরে রাজপথে নিতে চান, তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারছেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন।

বুধবার (৫ আগস্ট) সকালে বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, “চব্বিশের জুলাইয়ে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সেই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রে মতপার্থক্য থাকতেই পারে। সেই মতপার্থক্য সংসদে আলোচনার মাধ্যমে দূর করা উচিত। সেটি না করে বিষয়গুলো রাজপথে নিয়ে যাওয়া গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে জহিরউদ্দিন স্বপন বলেন, “তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন শহীদদের অবদান মানুষের হৃদয়ে অম্লান থাকবে। জুলাই আমাদের একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য।”

এর আগে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে বরিশালে আলোচনা সভা, শহীদদের স্মরণে বিশেষ অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।