tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশশেষ হয়নি যুদ্ধ

শেষ হয়নি যুদ্ধ

২৪-এর জুলাই এ দেশের চিরসংগ্রামী জনতার মুক্তিসংগ্রামের ইতিহাসে যুক্ত করেছে আরেকটি গৌরবময় অধ্যায়। প্রতিবেশী সম্প্রসারণবাদী শক্তির সমর্থনে বলীয়ান হয়ে দেশের মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা এক ফ্যাসিস্ট শক্তিকে মাত্র ৩৬ দিনের ঝটিকা গণআন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করতে সক্ষম হয়েছিল এ দেশের জনগণ। ইতিহাসে এমন ঘটনার নজির খুবই বিরল।

তবে এই বিজয় সহজে আসেনি। এর মূল্য দিতে হয়েছে অসংখ্য প্রাণ, অগণিত রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই মুক্তি। দেশমাতৃকাকে আধিপত্যবাদী শক্তির সমর্থিত সেই শাসনের হাত থেকে মুক্ত করতে এ দেশের তরুণরা যেভাবে নিশ্চিত মৃত্যুকে উপেক্ষা করে বুলেটের মুখে পাহাড়সম দৃঢ়তায় দাঁড়িয়ে গিয়েছিল, তা না হলে সেই শক্তির কবল থেকে দেশকে মুক্ত করা কার্যত অসম্ভব হয়ে পড়ত।

কোমলতা ও দৃঢ়তার এক অনন্য মিশেলে গড়ে ওঠা এ দেশের শান্তিপ্রিয় মানুষ কখনো চরমপন্থাকে নিজেদের পথ হিসেবে গ্রহণ করেনি। কিন্তু ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তারা যেভাবে অন্যায়, নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তা তাদের স্বাধীনচেতা মনোভাব ও কারও কাছে মাথা নত না করার সহজাত স্পৃহাকেই প্রকাশ করে।

এ জন্য ইতিহাসের খুব বেশি পেছনে যাওয়ার প্রয়োজন নেই। ১৯৪৭, ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪—সাম্প্রতিক ইতিহাসের এসব গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাকালেই স্পষ্ট হয়, এ দেশের মানুষ কখনো অন্যায়, জুলুম কিংবা নিপীড়নের সঙ্গে আপস করেনি। বরং প্রতিটি সংকটময় মুহূর্তে তারা নিজেদের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সংগ্রামের পথই বেছে নিয়েছে।