tanaka

মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনা, সম্ভাব্য কয়েকজনের নাম

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড, মন্ত্রীদের কর্মদক্ষতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি পর্যালোচনা করা...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিকমেছে ডলারের দাম, বাড়তে পারে এলসি নিষ্পত্তির পরিমাণ

কমেছে ডলারের দাম, বাড়তে পারে এলসি নিষ্পত্তির পরিমাণ

এক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম সর্বোচ্চ ১ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা দরে রেমিট্যান্স হাউস থেকে ডলার কিনেছে। অথচ গত সপ্তাহে রেমিট্যান্সের ডলারের দাম ছিল ১২৩ টাকা ৬০ থেকে ১২৩ টাকা ৭০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একই দিনে ঋণপত্র (এলসি) নিষ্পত্তির ক্ষেত্রেও ডলারের দর কমেছে। আগামী সপ্তাহে এ দর আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদি নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকায় তাদের হাতে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে। ফলে ব্যাংকগুলো বেশি দামে রেমিট্যান্সের ডলার কিনতে আগ্রহ দেখাচ্ছে না।

অন্যদিকে, ব্যবসায়ী গ্রুপগুলোর কাছে তুলনামূলক কম দামে এলসি নিষ্পত্তির প্রস্তাব দিচ্ছে ব্যাংকগুলো। কারণ, তাদের হাতে থাকা ডলার দ্রুত বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। গত তিন দিনেও এলসি নিষ্পত্তির দর কমানো হয়েছে।

এদিকে দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২.২৬০ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭.০৬৬ বিলিয়ন ডলার। তবে আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী, একই দিনে রিজার্ভের পরিমাণ ছিল ৩২.১৫ বিলিয়ন ডলার। এর আগের দিন এই হিসাবে রিজার্ভ ছিল ৩২.২৬০ বিলিয়ন ডলার।