tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনএক সিনেমায় শাকিবের তিন নায়িকা

এক সিনেমায় শাকিবের তিন নায়িকা

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শাকিব খানের নতুন সিনেমা। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন তিনজন নায়িকা। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিতব্য এ সিনেমা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। শুক্রবার প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজক হিসেবে আছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন সবকিছুই থাকবে। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। শাকিবের বিপরীতে কোন তিন নায়িকা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।