tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনএই প্রথম ইমন-ফারিয়ার জুটি

এই প্রথম ইমন-ফারিয়ার জুটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে প্রথমবারের মতো জুটি বাঁধলেন মামনুন ইমন ও শবনম ফারিয়া। এই বিশেষ মুহূর্তে তারা একসঙ্গে কাজ করেছেন একটি টেলিছবিতে।

নজরুলগীতি ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ গানটির অনুভূতি ও ভাবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে টেলিছবিটি, যার শিরোনাম ‘প্রিয় এমন রাত’। টেলিছবির পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, “কবি নজরুলের প্রেমের গানগুলো অত্যন্ত জনপ্রিয়, যা গভীর অনুভূতি দিয়ে শুনলে এর আড়ালে থাকা অসংখ্য গল্পকে অনুধাবন করা যায়।”

এভাবে কবির সৃষ্ট গানের মাধুর্য টেলিছবির মাধ্যমে নতুন করে জীবন্ত হয়ে উঠেছে, যা দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে বলে আশা করা যাচ্ছে। আগামী ২৭ আগস্ট বিকেল ৩টা ৫ মিনিটে টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইতে।