tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদঅন্যান্যউন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ভিপি নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন। ২৯ আগস্ট তিনি জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে আহত হন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

শাকিল উজ্জামান জানান, নুরুল হক নুর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন।

তিনি আরও বলেন, “দেরিতে হলেও সরকার নুর ভাইকে বিদেশে পাঠানোর সুযোগ দিয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞ। উন্নত চিকিৎসার মাধ্যমে ভিপি নুর দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেবেন।”

উল্লেখ্য, ২৯ আগস্ট জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে সংঘর্ষ থামাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে নুরসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হন। প্রাথমিকভাবে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।