tanaka
প্রচ্ছদঅন্যান্যসফরকালে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

সফরকালে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে সিলেটে সফরকালে বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়।

শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তার পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে পৌঁছানোর পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম করার অনুভূতি হয় মন্ত্রীর। পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে দ্রুত তাকে সিলেট নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।

মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তাকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে আরিফুল হক চৌধুরীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি নিয়ে টানা কাজ করছেন মন্ত্রী। পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসনেও মন্ত্রণালয়ে দীর্ঘ সময় ধরে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। এসব কারণে ঢাকায় থাকতেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন।

তারপরও সিলেটে নিজের নির্বাচনি এলাকার পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি। তবে সফরের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পারিবারিক সূত্রের বরাতে শাহাব উদ্দিন শিহাব জানান, বর্তমানে মন্ত্রী আগের চেয়ে অনেকটা সুস্থ রয়েছেন।

মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভকামনা জানাতে থাকেন।

এদিকে, মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে শুক্রবার বিকেলে সিলেটে পৌঁছেই সরাসরি হাসপাতালে ছুটে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার…