tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজনীতিআমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান গভীরভাবে জড়িত। একজন জাতীয় ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকেই অপমান করা।

তিনি এ সময় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করলেও ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানান।

উল্লেখ্য, ভারত সরকারের অনুমোদন সাপেক্ষেই আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তোলে। সেই নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কট্টরপন্থিদের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে পরে কলকাতা কর্তৃপক্ষ মোস্তাফিজকে ছেড়ে দেয়।

এ ঘটনার পর ভারত সফরে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায়, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইসিসি।