tanaka

চালু হচ্ছে ২০২৭ সালের ডিভি লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডিভি লটারির নিবন্ধন শুরু করতে নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। তবে ২০১২ সাল থেকে অযোগ্য বাংলাদেশিরা এবার আবেদন করতে পারবেন কি না, তা নির্ভর করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।
প্রচ্ছদজাতীয়আকাশে আজ মেঘের লুকোচুরি, বৃষ্টি নামতে পারে ঢাকায়

আকাশে আজ মেঘের লুকোচুরি, বৃষ্টি নামতে পারে ঢাকায়

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

এতে আরও বলা হয়, সকাল ৬টায় তাপমাত্রা ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ ছিল।আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে।