tanaka

ইউরোপ রাশিয়াকে হারাতে পারবে না, দাবি পুতিনের

ইউরোপের পক্ষে রাশিয়াকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের সমাধানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।
প্রচ্ছদজাতীয়কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনমোহন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) দিনগত রাতে রূপগঞ্জের তারাবো রোডের এক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নমোহনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আশরাফ আলী বলেন, আমরা তারাবো এলাকায় ডি কে ব্যাটারি কোম্পানিতে চাকরি করি। রাত পৌনে ১২টার দিকে মনমোহন মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।