tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদঅন্যান্যঅসহায় শিক্ষার্থীদের পাশে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল

অসহায় শিক্ষার্থীদের পাশে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল

অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০ জন শিক্ষার্থীর ফর্ম পূরণ, ভর্তি ফি এবং বইপত্র কেনার খরচসহ সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে।

এই মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর। পুরো কার্যক্রমে সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

সহায়তা পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো:

  • মৌলভীবাজার সরকারি কলেজ
  • সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ
  • কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ
  • আজাদ বখত স্কুল অ্যান্ড কলেজ

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তাও দেওয়া হয়, যেখানে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ বলেন, “আজ ১০ জন শিক্ষার্থীকে সহায়তা প্রদান করেছি। যারা সত্যিই অসচ্ছল এবং পড়াশোনায় আগ্রহী, ভবিষ্যতে তাদের জন্য আমাদের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।”