tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতি‘পিআর মানে পাবলিক রিলেশন’: সালাহউদ্দিন আহমেদ

‘পিআর মানে পাবলিক রিলেশন’: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ‘পিআর’ (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু হলে সর্বদা ঝুলন্ত পার্লামেন্ট ও রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করবে। এ কারণে দেশের জনগণ এ পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা যখন ‘পিআর’ বলি, তখন সেটাকে ‘পাবলিক রিলেশন’ বা জনসংযোগ হিসেবেই দেখি। এখন সবাই জনসংযোগে ব্যস্ত। সেই পিআরেই আমরা বিশ্বাস করি।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি একটি ‘পার্মানেন্ট রেস্টলেসনেস’ বা স্থায়ী অস্থিরতার রূপ। বিভিন্ন দেশে এ পদ্ধতি অনুসরণ করে দেখা গেছে—এতে স্থায়ী ও কার্যকর সরকার গঠন সম্ভব হয় না। অধিকাংশ সময়েই ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হয় এবং রাজনৈতিক অস্থিতিশীলতা লেগেই থাকে।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। আমাদের রাজনীতি হলো সমন্বয়ের রাজনীতি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না, আগেও চাইনি, ভবিষ্যতেও চাই না।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশে এখন নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। এ অবস্থায় যদি কোনো দল বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।”