tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ নম্বর ৮০, জানাল এনটিআরসিএ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ নম্বর ৮০, জানাল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়মে পরিবর্তন আনছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন নিয়ম অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ অংশে অন্তত ৮০ নম্বর পেতে হবে পাশ করার জন্য।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, নতুন নীতিমালার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মাদ্রাসার জন্য আলাদা কাঠামো

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় থাকবে:

  • সাবজেক্টিভ: ১৪০ নম্বর
  • জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান): ৬০ নম্বর

উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের দুই অংশ মিলিয়ে অন্তত ৮০ নম্বর পেতে হবে। আলাদাভাবে ৪০ নম্বর পেলেও চলবে না, মোট নম্বরই বিবেচ্য হবে।

নিবন্ধন ও নিয়োগের পরিসংখ্যান

  • এখন পর্যন্ত ১৮টি ও একটি বিশেষ নিবন্ধন পরীক্ষার মাধ্যমে ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জন শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছেন।
  • এনটিআরসিএ ওয়েবসাইটে বিষয়ভিত্তিক জাতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
  • আয়োজিত ১৯টি পরীক্ষায় মোট প্রার্থী ছিলেন প্রায় ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার
  • প্রথম থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।