tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদজাতীয়স্বরাষ্ট্র উপদেষ্টা:বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই, প্যারেডও হচ্ছে না

স্বরাষ্ট্র উপদেষ্টা:বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই, প্যারেডও হচ্ছে না

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর কোনো ধরনের অস্থিরতার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, গতবারের মতো এবারও বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের পর সামান্য রাজনৈতিক অস্থিরতা দেখা দিলেও বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা বা সমস্যার আশঙ্কা নেই বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “রায়ের পর কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও অস্থিরতার সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, “আগের মতোই আয়োজন হবে, বরং আগের তুলনায় আরও বড় পরিসরে হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড হচ্ছে না।” তিনি আশা প্রকাশ করেন, জাতির সকলেই যেন শান্তিপূর্ণভাবে জাতীয় বিজয় দিবস উদযাপন করতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে আটক করা সঠিক নয়। তবে গত রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, “বিষয়টি প্রথম আপনার মুখে শুনলাম। তদন্তের পর বিস্তারিত জানতে পারবো।”