tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীধানমন্ডি ৩২ নম্বর থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হয়েছে; নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

ধানমন্ডি ৩২ নম্বর থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হয়েছে; নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার উদ্দেশ্যে বিক্ষোভকারীরা আনা এক্সকাভেটরটি সরিয়ে নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন বিক্ষোভকারীরা এ এক্সকাভেটরটি এলাকায় নিয়ে আসে। বর্তমানে বাড়িটির নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

এর আগের দিন, সোমবার, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়। এতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের দিন ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে যান বিক্ষোভকারীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। এ সময় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১০টার পর বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে।