tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানী১০ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

১০ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

গত ১০ মাসে রাজধানী ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য তুলে ধরেন।

ডিসি তালেবুর রহমান বলেন, এ সময়ে মাসে গড়ে প্রায় ২০টি করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনার বেশির ভাগেরই রহস্য উদঘাটন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার প্রসঙ্গ তুলে তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনায় যারা জড়িত এবং যারা অস্ত্র ব্যবহার করেছে তাদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”