ভারতের দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলার মধ্যে ওই এলাকায় ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন সংগঠন এ বিক্ষোভের আয়োজন করেছে।
বিক্ষোভের মধ্যে টেলিকম অপারেটর এয়ারটেল, রিলায়েন্স জিও ও ভোডাফোন আইডিয়াকে যন্তর মন্তর এবং এর আশপাশের দেড় কিলোমিটার এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত তিন মাসে এই এলাকায় দ্বিতীয়বারের মতো ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হলো। এর আগে গত জুলাইয়ে এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আয়োজিত বিক্ষোভের সময়ও যন্তর মন্তর এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস



