tanaka
প্রচ্ছদখেলাবাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একই সঙ্গে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলও প্রকাশ করেছে তারা।

আগামী ৯ অক্টোবর আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই টেস্ট ম্যাচ দিয়েই শুরু হবে দুই দলের এবারের দ্বিপক্ষীয় সিরিজ।

এরপর ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। শেষ ম্যাচটি হবে শারজাহতে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে দল চূড়ান্ত করেছে আফগানিস্তান।

টেস্টে নেতৃত্বে রহমত শাহ

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানিস্তানের নেতৃত্ব দেবেন রহমত শাহ। দলে রয়েছেন হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, শহিদউল্লাহ কামাল ও আবদুল মালিকের মতো ব্যাটাররা।

উইকেটরক্ষক হিসেবে আছেন আফসার জাজাই ও ইকরাম আলিখিল। ইকরামকে সহ-অধিনায়কও করা হয়েছে। বোলিং বিভাগে রয়েছেন কাইস আহমদ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাইসহ অন্যরা।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড:
রহমত শাহ (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ইসমাত আলম, কাইস আহমদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ: বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি, বশির আহমদ।

ওয়ানডেতে আছেন রশিদ-নবী-ওমরজাই

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য আফগানিস্তানের দলে রাখা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী, তারকা লেগ স্পিনার রশিদ খান এবং আজমতউল্লাহ ওমরজাইকে।

রহমত শাহর নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্ব পেয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। রয়েছেন ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি ও ইকরাম আলিখিলও।

বোলিং বিভাগে রয়েছেন রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই।

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের স্কোয়াড:
রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ: কাইস আহমদ।